Hugging Face-এ লাইভ ডেমো
বাংলা ও বাংলিশ লেখার জন্য সিদ্ধান্ত মডেল
এক পাসে, প্রতিটি উত্তরের সাথে নির্ভরযোগ্য সম্ভাবনা
একটি মেসেজ সম্পর্কে যেকোনো প্রশ্ন করুন: হ্যাঁ বা না, কয়েকটি অপশনের মধ্যে একটি, বা ১ থেকে ৫ স্কেলে স্কোর। নির্ণয় প্রতিটি প্রশ্নের উত্তর দেয় একটি ক্যালিব্রেটেড সম্ভাবনাসহ, প্রায় এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ সময়ে, কোনো লেখা তৈরি না করেই।
নির্ণয়-ফ্ল্যাশ (Nirnoy-flash)
দ্রুত ও হালকা, বেশি পরিমাণ অনুরোধের জন্য
গতি: একটি L4 GPU-তে প্রতি অনুরোধে প্রায় ৭০ মিলিসেকেন্ড
নির্ণয় ১২বি (Nirnoy 12B)
কঠিন সিদ্ধান্তের জন্য বড় মডেল
গতি: একটি L40S GPU-তে প্রতি অনুরোধে প্রায় ৬০ মিলিসেকেন্ড
কোথায় কাজে লাগে
কাস্টমার সাপোর্ট
মেসেজ পড়ে ঠিক টিমের কাছে পাঠান: রিফান্ড, ডেলিভারি, পেমেন্ট বা টেকনিক্যাল সমস্যা।
স্ক্যাম ও স্প্যাম এসএমএস
প্রতারণার মেসেজ আলাদা করুন, যেমন পিন বা ওটিপি চাওয়া মেসেজ।
কমেন্ট মডারেশন
ঘৃণাসূচক বা আপত্তিকর মন্তব্য খুঁজে বের করুন, বাংলা ও বাংলিশ দুটোতেই।
মতামত বিশ্লেষণ
রিভিউ ও সোশ্যাল মিডিয়া কমেন্টের মনোভাব বুঝুন, মিশ্র অনুভূতিসহ।
চ্যাট ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট
ব্যবহারকারী আসলে কী চান তা বুঝুন: অ্যালার্ম, আবহাওয়া, অর্ডার, তথ্য।
কেন নির্ণয়
এক পাসে সব প্রশ্ন
একটি মেসেজ সম্পর্কে সব প্রশ্নের উত্তর একসাথে আসে; আটটি প্রশ্নে প্রায় একটির সমান সময় লাগে।
বিশ্বাসযোগ্য সম্ভাবনা
০.৯ মানে দশবারে প্রায় নয়বার সঠিক। থ্রেশহোল্ড ঠিক করে নিশ্চিন্তে সিদ্ধান্ত নিন।
মানুষ যেভাবে লেখে
বাংলা, রোমান হরফে বাংলা (বাংলিশ) ও ইংরেজি মেশানো লেখা, যেমনটা মানুষ আসলে লেখে।
১১,০৬৩টি মানুষের লেবেল করা বাংলা ও বাংলিশ প্রশ্নে দৈনন্দিন কাজের গড় ম্যাক্রো-এফ১: নির্ণয়-ফ্ল্যাশ ৭৭.০, Jev ৭০.১, Clef ৬৬.৯। সব বেঞ্চমার্ক দেখুন (ইংরেজিতে) →
API শিগগিরই আসছে
এখন Hugging Face-এ লাইভ ডেমোতে দুটি মডেলই চেষ্টা করতে পারেন। আপনার প্রোডাক্টে আগেই ব্যবহার করতে চাইলে যোগাযোগ করুন; দুই পক্ষের সুবিধা হলে আমরা আগাম অ্যাক্সেস দিতে পারি। নির্ণয় System One API-এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
যোগাযোগ করুন